মেষ:-হঠাৎ আসা সমস্যায় কর্মস্থলে জটিলতা। অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিবাদ তুঙ্গে উঠতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন না হলে পুলিশই ঝামেলায় পড়তে পারেন। সপ্তাহের শেষে আর্থিক উন্নতি।
বৃষ:- ভুল সম্পত্তি ক্রয়ের আগে আইনি দিক ভালো করে দেখে নিন। একাধিক উপায়ে অর্থ উপার্জনের প্রবল যোগ। কর্মে ও ব্যবসায় সাফল্য। পেশায় অগ্রগতি। পেশাদারী উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ শুভ ফল। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
মিথুন:- কর্মস্থলে দলাদলিতে জড়িয়ে পড়ে সম্মানহানি। কর্মে আশানুরূপ উন্নতির অভাব। ব্যবসা ও পেশায় শুভ। বিজ্ঞান শাস্ত্রীর অধ্যায়নের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে খতির আশঙ্কা। স্বাস্থ্য ভালো যাবে না।
কর্কট:- স্বজনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ও মানসিক কষ্ট। ভূসম্পত্তীয় যানবাহন ক্রয়ের যোগ। কাজকর্মে সপ্তাহটি শুভ। কর্মকেন্দ্রিক বহিরা গমনের যোগ। বাক্য ব্যবহারে সংযম প্রয়োজন। স্বাস্থ্য ভালো যাবে না
সিংহ:– বিদ্যাচর্চা ও অধ্যাপনায় শুভ। বহুমুখী প্রতিভার বিকাশ ও আর্থিক উন্নতির যোগ। অতি আবেগকে সংযত করতে না পারলে বিরম্বনায় পড়বেন । সন্তানের বাক্য ও ব্যবহারে মানসিক অশান্তি বৃদ্ধির যোগ। আয় ভাগ্য শুভ।
কন্যা :-কর্মস্থলে বঞ্চনার শিকার হতে পারেন। প্রিয়জনের বিবাহে বাধার আশঙ্কা। চলাফেরায় বিশেষ সতর্ক হন। বিদ্যার্থীদের পক্ষে পরিবেশগত প্রতিকূলতা বাড়বে। অস্থি সন্ধি ও নার্ভের সমস্যায় কষ্ট ভোগ।
তুলা :-সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত কর্মে প্রতিকূলতা থাকবে। তারপর ক্রমশ দক্ষতা অধ্যবসায় ও পরিশ্রমের গুণে অগ্রগতি হবে। প্রেম প্রণয় মনের কষ্ট। ঋণ পরিশোধের পরিকল্পনা। বাস্তুকার ,শিল্পী, সাহিত্যিকদের পক্ষে শুভ। রক্তপাত যোগ বিদ্যমান।
বৃশ্চিক:- চিকিৎসা বিভ্রাটের জন্য ভোগান্তি হতে পারে। কাজকর্মে ভুল ভ্রান্তি বাড়বে। অর্থ ব্যয় ও অপচয় নিয়ন্ত্রণ করলে সঞ্চয় বৃদ্ধি পাবে। সন্তানের কর্মক্ষেত্র গত সমস্যায় মানসিক চাঞ্চল্য।
ধনু :-কাজকর্মে উল্লেখযোগ্য সাফল্য ও উপার্জন বৃদ্ধি। উপর ওয়ালার সঙ্গে সুসম্পর্ক ও কর্মের সাহায্য প্রাপ্তি। শরীর মোটামুটি থাকবে। শত্রু দমিত হবে। নিকট ভ্রমণের যোগ আছে। বাক্য ব্যবহারে সংযম প্রয়োজন।
মকর:- অপ্রত্যাশিত সুযোগ কাজে লাগিয়ে ভাগ উন্নতির যোগ। সৃজনী কর্মে বিশেষ সাফল্য ও প্রতিভার স্বীকৃতি। পরিশ্রম নিষ্ঠা ও অধ্যাবসায়ের জন্য পারিবারিক সম্পত্তিগত ক্ষেত্রে বিজয়। আর্থিক, পারিবারিক ক্ষেত্রে শুভ।
কুম্ভ :-কর্মস্থলে সহকর্মীদের চক্রান্ত বানচাল করে কর্মে উন্নতি ও ওপরওয়ালার আস্থা অর্জন। পারিবারিক সম্পত্তি বিভাজনে অন্যের পরামর্শ মত না চলে নিজে সিদ্ধান্তে কার্যসিদ্ধি। সপ্তাহের শেষ ভাগে আর্থিক উন্নতির যোগ। বিদ্যা চর্চায় উন্নতি।
মীন:- সম্পত্তি সংস্কার বা নবনির্মাণের প্রয়োজনীয় অর্থের যোগান হয়ে যাবে। পৈত্রিক বা অংশীদারি ব্যবসা কিছুটা মন্দা চলবে। আয় ব্যয় সংক্রান্ত ক্ষেত্রে কঠোর হন। দাম্পত্য মনোমালিন্য ও স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে।