মেষ :- বিলম্বিত কর্ম উন্নতি ও অর্থপ্রাপ্তির যোগ। গুরুজন বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। পাহাড় বা সমুদ্র তীরে সপরিবারে ভ্রমণের যোগ। প্রেম প্রণয় মন আকৃষ্ট হবে। ব্যবসা ও পেশায় অপেক্ষাকৃত শুভ। মন চাঞ্চল্য।
বৃষ :-কর্মে উন্নতি কর্মকেন্দ্রিক স্থানান্তর গমনে সাফল্য। শিল্পী সাহিত্যিকদের পক্ষে সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ। একাধিক সূত্রে আয় বৃদ্ধি ও সঞ্চয়। ক্ষণ ক্রোধে বিরম্বনা। শরীর স্বাস্থ্য কমবেশি শুভ। বিদায় বাধার মধ্যে অগ্রগতি।
মিথুন :-মানসিক অস্থিরতা ওঠানামা করবে। শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। ঝুঁকিপূর্ণ কাজে বাধা বা অর্থ বিনিয়োগে বিরত হন। আইন অজ্ঞ, হিসাব পরীক্ষক, কনসালটেন্ট প্রমুখের পক্ষে সপ্তাহটি শুভ। বাক্য ব্যবহারে সংযম প্রয়োজন।
কর্কট :-কর্ম ক্ষেত্রে সহকর্মীদের অসহযোগিতায় কর্মে বাধা থাকলেও নিজের বুদ্ধি বলে মধ্যভাগ থেকে সাফল্য পাবেন। শরীরের খেয়াল রাখুন। প্রণয় যোগ বর্তমান। উচ্চশিক্ষায় মনোযোগ বৃদ্ধি। অর্থকরি দিকটি শুভ।
সিংহ:- স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য। একাধিক সূত্রে অর্থাগম। কর্মক্ষেত্রে কঠিন সমস্যার সমাধান। রাজনৈতিকদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও অভিনয় শিল্পীদের পক্ষে সপ্তাহ শুভ। দেহে আঘাতযোগ বিদ্যমান।
কন্যা :-উপস্থিত বুদ্ধিতে কর্ম সমস্যা থেকে মুক্তি। উচ্চপদস্থ আধিকারিকদের বিরাগভাজন হতে পারেন। প্রণয় যোগ প্রবল। আর্থিক ও বৈষয়িক উন্নতি। দাম্পত্য বা পারিবারিক ক্ষেত্রে কিছুটা চাপ আসতে পারে।
তুলা:- স্বার্থন্বেষী ব্যক্তির কোন লোভনীয় আর্থিক প্রস্তাবে বিনিয়োগ করে প্রতারিত হতে পারেন। পৈত্রিক ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধিতে সাফল্য। দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যয় বৃদ্ধি। কর্ম প্রাপ্তির পথে বাধা। মানসিক উত্তেজনা দমন করুন।
বৃশ্চিক:- ব্যবসার প্রসার ও লাভ বৃদ্ধির যোগ। কর্ম ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় কার্যোদ্ধার। যানবাহন চালনায় সতর্ক হন। নার পেট ও মেরুদন্ডের পুরনো রোগে ভোগান্তি। রক্তপাত যোগ বিদ্যমান।
ধনু :-কর্ম ক্ষেত্রে ব্যস্ততা থাকবে। কর্মকেন্দ্রিক বহির্গমনে সাফল্য। উচ্চপদস্থ কর্মচারীদের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিচারবিভাগের কর্মীদের পক্ষে সপ্তাহটি শুভ। বিজ্ঞান গবেষণা ও কারিগরি বিদ্যায় সাফল্যের যোগ।
মকর :-শরীরের প্রতি নজর দিন। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। রক্তপাত যোগ আছে। কাজকর্ম এগোবে। ব্যবসা ও পেশায় সপ্তাহটি অনুকূল। শিল্পী সাহিত্যিক ও আইনজীবীদের পেশার উন্নতি। আর্থিক দিক ক্রমশ বলশালী হবে।
কুম্ভ:- নিজের ভুল বা অন্যমনস্কতার মূল্যবান দ্রব্য বা নথিপত্র হারিয়ে বিপদগ্রস্ত হতে পারেন। ব্যবসা ভালো হবে। বকেয়া অর্থ আদায়ের পুরো সাফল্য আসবে না। পারিবারিক দিকটি শুভ। নিজ শরীর স্বাস্থ্যের যত্ন নিন। ধর্ম ভাব জাগ্রত হবে।
মীন :-গুরুত্বপূর্ণ কর্মের গোপনীয়তা বজায় রাখুন। সাহিত্য সংখ্যা তত্ত্ব ও অর্থশাস্ত্র চর্চায় অগ্রগতি। সময়োচিত সিদ্ধান্ত গ্রহণে পারিবারিক ক্ষেত্রে সুবিধা পেতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে না।