মেষ :- সৃজনশীল কাজে সাফল্যের সুবাদে দক্ষতার স্বীকৃতি। কুটুম্বীতা নিয়ে আত্মীয়দের সঙ্গে মতান্তরের আশঙ্কা। উচ্চশিক্ষা ও পেশাদারী শিক্ষার ক্ষেত্রে শুভ। মানসিক অস্থিরতা থাকবে।
বৃষ :- কাজকর্মে সংস্থা বদলের সুযোগ পেতে পারেন। একাধিক সূত্র থেকে উপার্জন বৃদ্ধির যোগ। সময়োচিত চিকিৎসায় স্বাস্থ্যের উন্নতি ও উদ্বেগের অবসান। বিজ্ঞান ও সাহিত্যের পড়ুয়াদের পক্ষে সপ্তাহটি শুভ। ধর্ম ভাব জাগ্রত হবে।
মিথুন :- চালাকির দ্বারা কার্য উদ্ধারে বিড়ম্বনায় পড়তে পারেন। কর্মস্থলে নিজের ভুলে অপদস্ত হওয়ার আশঙ্কা। ভূসম্পত্তি কেনাবেচায় লাভবান হবেন। সন্তানের স্বাস্থ্য হানিতে উদ্বেগ। নিজের স্বাস্থ্য ভালো যাবেনা। বাক্য ব্যবহারে সংযত হন।
কর্কট :- পারিবারিক দায়-দায়িত্বের চাপ বৃদ্ধিতে দৈহিক ক্লান্তি ও মানসিক অবসাদের যোগ। নিকট জনের সঙ্গে বিবাদ সঙ্গে বিবাদ। অসৎ বন্ধুর দ্বারা ক্ষতির আশঙ্কা। ব্যবসা ও পেশায় অপেক্ষাকৃত শুভ। উত্তম আয় যোগ।
সিংহ :- কর্মস্থলে সহকর্মীদের শত্রুতা বানচাল করে কর্মের সাফল্য ও মুনাফা। উচ্চ কর্তৃপক্ষের আস্থা অর্জনে সফল হবেন। অপ্রিয় সত্যি কথায় শত্রু বাড়বে। অর্থ ভাগ্য শুভ। পারিবারিক দিক আনন্দময়। ধর্মাচরণে মন যাবে। দৈব ফল প্রাপ্তির যোগ।
কন্যা :- প্রতিবাদী চরিত্র ও স্পষ্ট কথার জন্য অপরের বিরাগভাজন হতে পারেন। নিকট আত্মীয়র কে অর্থ সাহায্য করেও বদনাম হতে পারেন। ডাক্তার ,ইঞ্জিনিয়ারদের কর্ম সাফল্য। আর্থিক উন্নতির যোগ।
তুলা:- সন্তানের শ্বশুর বাড়ির ঝামেলার জন্য মানসিক চাপ। হার্ট ও কিডনির সমস্যায় কষ্ট ভোগের আশঙ্কা। পথ দুর্ঘটনাও অসম্ভব নয়। কাজকর্ম ও ব্যবসা সপ্তাহের মধ্যভাগ থেকে খ্যাতি লাভ করবে। আর্থিক দিক কমবেশি শুভ।
বৃশ্চিক :- একাধিক উপায়ে অর্থ উপার্জন বৃদ্ধি। বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকুন। সাংসারিক সুখ কম বেশি থাকবে। স্বাস্থ্য সমস্যায় ভোগান্তির প্রবল যোগ। উচ্চশিক্ষায় উন্নতি।
ধনু :- উচ্চশিক্ষা ও গবেষণায় নামে প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। সময়োচিত চিকিৎসায় গুরুজনের স্বাস্থ্য উন্নতি। উচ্চপদস্থ আধিকারিক ও বিচারকদের পক্ষে সপ্তাহটি শুভ। বিদ্যায় উন্নতি।
মকর :- ভাগ্য উন্নতির অপ্রত্যাশিত সুযোগ পেতে পারেন। ব্যবসা ও পেশাগত দিকে উন্নতি। ব্যবসায় বড় বরাত প্রাপ্তির যোগ। বাতের বেদনা বাড়বে। চলাফেরায় সাবধান হন। অর্থ ভাগ্য অনুকূল। অধ্যায়ন ও অধ্যাপনার জন্য সপ্তাহটি শুভ।
কুম্ভ :- উত্তরাধিকারি সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে আইনি বাধার সৃষ্টি হতে পারে ।প্রতিষ্ঠান বদলের চেষ্টায় সাফল্য ।ব্যবসায় অপেক্ষাকৃত শুভ। আর্থিক উন্নতি ও সঞ্চয় যোগ ।অভিনয় , অধ্যাপক, শিক্ষকদের পক্ষে শুভ সময়।
মীন :- হটকারি সিন্ধান্ত্যে ব্যবসায় ক্ষতির আশঙ্কা । প্রশাসনিক কর্মী , বিচারক, উকিলদের কর্মব্যস্ততা বাড়বে । অধ্যাপক , চিকিৎসকদের কর্মের প্রসার । পারিবারিক সম্পর্কে শীতলতা । অর্থ ভাগ্য অনুকূল ।