মেষ :- মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বিপণন কর্মীদের কর্মক্ষেত্রগত সমস্যা বিচলিত করতে পারে। অতিরিক্ত ব্যয় সংকোচনের জন্য দাম্পত্যে অশান্তির আশঙ্কা। কর্মস্থলে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মোটামুটি। মানসিক অস্থিরতা থাকবে।
বৃষ :- ক্ষমতাশালী ব্যক্তিবর্গের আনুকূল্যে কর্মে গতি লাভ। তৃতীয় কাউকে ঘিরে দাম্পত্যে অশান্তির আশঙ্কা। অর্থকর্মের পক্ষে সপ্তাহ টি অনুকূল। ভাগ্য উন্নতিরর সুযোগের সদ্ব্যবহারের চেষ্টা করুন। বিদ্যা শিক্ষার উন্নতি। ধর্মে কর্মে মতি।
মিথুন :- কর্মস্থলে মনের মত ফলের অভাব ও উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর। পেটের সমস্যা, কোমর থেকে নিচের দিকে বাতের বেদনায় উপভোগের আশঙ্কা। অর্থনীতিবিদ ও বাক শিল্পীদের পক্ষে সপ্তাহটি অনুকল।
কর্কট:- ভরনীয় বিশেষ কারোর দায়িত্ব পালনে ব্যাংকের অংক বৃদ্ধি। কাজকর্মে সঠিক মনোযোগের অভাব। গাড়ি বা সম্পত্তি বৃদ্ধির যোগ। চলাফেরায় সতর্ক হন। ভূতাত্বিকদের পক্ষে সপ্তাহটি শুভ।
সিংহ :– কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত বাধায় বিচলিত হতে পারেন। উচ্চপদস্থ সরকারি অফিসার বা নীতি নির্ধারকরা সতর্ক হয়ে কাজ করুন। সন্তানের স্বাস্থ্য বা বিদ্যা নিয়ে চিন্তা বৃদ্ধি। অপ্রত্যাশিত ব্যয় বাড়বে। ধর্মে কর্মে মনোযোগ বৃদ্ধি।
কন্যা :- একাধিক চিন্তায় মন বিচলিত হবে। সাধন ভজন এ আত্মিক শক্তি ও আনন্দ লাভ। সন্তানের বিজ্ঞান গবেষণায় সাফল্য গর্ববোধ। নিকটজনের বিশ্বাসঘাতকতার সম্পত্তি বেহাত হতে পারে।
তুলা :- সপ্তাহের প্রথম ভাগে কর্মের বাধা কাটিয়ে শেষভাগে কর্মে সাফল্যের যোগ। অন্তক্ষরা গ্রন্থির সমস্যা বৃদ্ধিতে দেহের কষ্ট। সপরিবারে ভ্রমণে প্রবল বাধার যোগ। আর্থিক ও বৈষয়িক দিক মোটামুটি চলবে বলা যায়। বাক্য ও ব্যবহারে সতর্ক হন।
বৃশ্চিক :– অতিরিক্ত অহংকার, ঔদ্ধত্য ও উচ্চ আকাঙ্ক্ষায় ঘরে বাইরে সমালোচিত ও সম্মানহানের যোগ। নার্ভ , বাত ,চর্ম রোগে কষ্টের আশঙ্কা। দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকবে। ব্যবসা ও পেশায় অপেক্ষাকৃত শুভ। অর্থ ভাগ্য অনুকূল।
ধনু :- আগুপিছু ভেবে তবেই অর্থ ব্যয় করুন। পারিবারিক ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যায় নিরপেক্ষ থাকুন।। ব্যবসা ও পেশায় উন্নতি ও উপার্জন বৃদ্ধির যোগ। শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। মানসিক অস্থিরতা থাকবে।
মকর :- গুণীজনের পরামর্শে কাজকর্মের বাধা ক্রমশ কাটবে। রাজনীতিকদের পক্ষে সপ্তাহটি বিশেষ অনুকূল নয়। ব্যবসায়ী,পেশাদার প্রমুখের পক্ষে কর্ম সাফল্য, উপার্জন বৃদ্ধির যোগ। পতন ও আঘাতের আশঙ্কা।
কুম্ভ :- ফৌজদারি মামলায় অনুকূল ফল নাও পেতে পারেন। বিপরীত লিঙ্গ থেকে সতর্কতা জরুরি। কোন গৃহ সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক উন্নতি ও উপার্জন বৃদ্ধির যোগ। চলাফেরায় ও বাক্যে বিশেষ সতর্কতা প্রয়োজন।
মীন :- গৃহ সংস্কার সংক্রান্ত খরচ বৃদ্ধি পাবে। অযথা আত্মীয় কুটুমদের সঙ্গে মতান্তর। কর্মক্ষেত্রের প্রতিকূলতা কাটিয়ে মধ্যভাগ থেকে সাফল্য। আর্থিক উন্নতির যোগ। মানসিক অস্থিরতা থাকবে।