মেষ
কাজ কর্মের বাধা ক্রমশ কাটবে। ব্যবসায়িক বা পেশাগত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা। পেশাদারদের আয় বৃদ্ধি l সন্তানের খামখেয়ালি কোনায় অর্থব্যয়। পারিবারিক ক্ষেত্রে চাপ বৃদ্ধি।
বৃষ
নতুন কাজের শুভ সূচনা করতে পারেন।। কর্মে সাফল্য ও পদোন্নতি। অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। বিদ্যা স্থান শুভ ও বাঁধামুক্ত। জটিল জমি গৃহাদির সমস্যায় সমাধান সফল হবেন। স্বাস্থ্য মোটামুটি। চলাফেরায় সতর্ক হোন।
মিথুন
অযথা ভবিষ্যৎ চিন্তা ও মানসিক উত্তেজনার জন্য স্বাস্থ্য হানি পেটো নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে। সংগীত গীতবাদ্যে সাফল্য ও সম্মান লাভ। আর্থিক ক্ষেত্র কম বেশি শুভ। স্বামী স্ত্রীর বোঝা পড়ার অভাব। শত্রুরা সক্রিয় হবে।
কর্কট
চিকিৎসা বিজ্ঞানী ও চিকিৎসকদের পক্ষে সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। বাত সর্দি কাশিসহ মুখ ও মাথার সমস্যা বেগ দিতে পারে। খরচ বাড়বে।
সিংহ
বিশ্বাসভাজনের শীতল ব্যবহারে দুঃখ পেতে পারেন । আর্থিক উন্নতি হবে। তবে ব্যয় কিছুটা বাড়তে পারে।সপ্তাহের শেষভাগে গুরুত্বপূর্ণ কর্মে অপ্রত্যাশিত সমস্যার যোগ। শারীরিক সমস্যা ও আঘাত যোগ আছে।
কন্যা
যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে মর্যাদার অভাব। আর্থিক অবস্থা যথেষ্ট সবল থাকবে। ব্যবসায় বিনিয়োগের চিন্তাভাবনা। হাড়ের সমস্যায় ভোগান্তি ও দুর্ঘটনা যোগ থাকায় চলাফেরায় সতর্ক হোন।
তুলা
সঠিক পরিকল্পনার অভাবে কাজকর্ম ভন্ডুল এর আশঙ্কা। উগ্র মেজাজ ও এক গুয়েমি স্বভাবের জন্য সমালোচিত হতে পারেন। শৌখিন দ্রব্যের ব্যবসায় উন্নতি। সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। স্ত্রী সূত্রের সম্পদ লাভ। নিকট ভ্রমণের যোগ আছে।
বৃশ্চিক
প্রিয়জনের বিপদে সাহায্য করবেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি ও দেহে অপুষ্টি। নিম্নাঙ্গের সমস্যা বাড়বে। আর্থিক ক্ষেত্র সুরক্ষিত থাকবে। পারিবারিক সু-সম্পর্ক বজায় থাকবে।
ধনু
সাংগঠনিক কর্মের চমকপ্রদ সাফল্য ।আর্থিক উন্নতি সত্ত্বেও অপ্রত্যাশিত ব্যয়ে ঋণ করতে হতে পারে। কর্ম ক্ষেত্রে সংস্থা গত পরিবর্তন ।চালাকির দ্বারা কাজ উদ্ধার করতে গিয়ে ঠকতে পারেন ।বিজ্ঞান চর্চা ও গবেষণা অগ্রগতি।
মকর
কর্মে সংস্থা গত পরিবর্তনের প্রচেষ্টা সাফল্য। আর্থিক ক্ষেত্র শুভ। ব্যবসায় হঠাৎ কিছু সমস্যা দেখা দিতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে অযথা দুশ্চিন্তা না করাই শ্রেয়। দুর্ঘটনা রক্তপাতের যোগ থাকায় সতর্ক হোন। বিদ্যার্থীর সাফল্য।
কুম্ভ
মানসিক ক্লান্তি বৃদ্ধিতে বহু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। ব্যবসায় উন্নতি ও যোগাযোগ বৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতা লাভ ও পদোন্নতির যোগ। বিদ্যুৎ ও অগ্নি ভয় থাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন।
মীন
বুঝেশুনে কথা বলুন। লোকের সঙ্গে ব্যবহারে নম্র হন। অর্থ ভাগ্য ভালো। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ। অনুজ এর ব্যবহারে মনের কষ্ট। কর্মে শুভ। সংসারে বাকবিতণ্ডা অব্যাহত থাকবে।